বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে ইন্টারনেট সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট স্কুল ছাত্রের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৪৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে কোচিং সেন্টারের ইন্টারনেট সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রকি খান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ৮ জুন মঙ্গলবার দুপুরের দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট গ্রামের মাহবুব খানের ছেলে রকি স্থানীয় ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্র। মৃতের পরিবারের জানা যায়, স্কুলছাত্র রকি খান ও তার বন্ধুরা মিলে একই ইউনিয়নের আওলাকান্দি বাজারে একটি কোচিং সেন্টার খুলেন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়াত তারা। সেখানে ওয়াইফাই সংযোগ লাগিয়ে জনসাধারণের জন্য ইন্টারনেট সেবা চালু করে তারা। তাদেরকে নানাবিধ কাজকর্ম করে দিত তারা। তবে করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কোচিং সেন্টারটির কার্যক্রমও বন্ধ করে দেয় তারা। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ঘরভাড়া ও ইন্টারনেট বিল বকেয়া পড়ে যায়। এমনকি বকেয়া ভাড়া পরিশোধে ব্যর্থ হয়ে কোচিং সেন্টার বন্ধ ঘোষণা দিয়ে ঘর ছেড়ে দেয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে রকি খানসহ তার বন্ধুরা ওই ঘর থেকে মালামালগুলো সরিয়ে নিচ্ছিল। একপর্যায়ে কোচিং সেন্টারে নেয়া ওয়াইফাই সংযোগ খুলতে গিয়ে স্কুলছাত্র রকি খান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রæত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রকি। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com