বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে করোনা কেড়ে নিলো এক নিষ্পাপ শিশুর প্রাণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৭৪ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে মহামারী করোনা ভাইরাস কেড়ে নিলো ৮ মাসের এক নিষ্পাপ শিশুর প্রাণ। এনিয়ে উপজেলায় মোট মৃত্যুর সংখ্যঅ দাঁড়ালো ৫ জনে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রুহুল আমীন জানান, গত ২ই জুন বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় থানার এক মহিলা পুলিশ সদস্য তার ৮ মাস বয়সের বাচ্চা কে ডায়েরিয়ার চিকিৎসার জন্য নিয়ে আসলে বাচ্চাটির মৃত্যু হয়। পরবর্তী সময়ে মৃত্যুর সুনির্দিষ্ট কারন জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তার দেহ থেকে নমুনা নিয়ে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়। ৯ই জুন বুধবারে ওই শিশুর করোনা পজেটিভ রিপোর্ট আসে। ৯ই জুন বুধবার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএন্টিজেন টেষ্ট ও পিসিআর ল্যাবের টেষ্টে মোট ১২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে পিসিআর ল্যাবের রিপোর্ট ৯জন ও এন্টিজেন টেষ্টের রিপোর্ট অনুযায়ী ৩ জন। তার মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন ও প্রাণীসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। উপরোক্ত তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রুহুল আমীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com