মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

ধামরাইয়ে ঈদে বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭০৭ বার পঠিত

ঢাকা সংবাদদাতা।- ঢাকার ধামরাইয়ে ঈদের আনন্দ করতে গিয়ে নৌকা ডুবে শিফা (১২) ও মীম (১২) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামে এ ঘটনা ঘটে। মৃতেরা হচ্ছে- ধামরাইয়ের মান্দারচাপ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শিফা আক্তার ও আব্দুল হালিমের মেয়ে মীম আক্তার। স্থানীয় ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম জানান, বিকেলে ধামরাইয়ের মান্দারচাপ গ্রামের দুই স্কুলছাত্রী ও দুই বছরের এক শিশুসহ পাঁচজন নৌকা নিয়ে বাড়ির পাশে বিলে বেড়াতে বের হয়। বিলের মাঝখানে নৌকাটি উল্টে ডুবে যায়। এসময় স্থানীয় এলাকাবাসী দুই বছরের শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করে। শিফা ও মীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, পুলিশ দ্রুত খবর পেয়ে অচেতন অবস্থায় দুই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। পরে দুই ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com