মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পাকুন্দিয়ায় সবজির আড়ালে গাঁজার চাষ: ১৮টি গাছসহ গাঁজাচাষী গ্রেফতার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯০ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সবজি চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিল মেনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি। এমন খবর পেয়ে শনিবার (১২ জুন) দিবাগত রাতে ওই জমিতে অভিযান চালায় পাকুন্দিয়া থানা ও আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ। এসময় ওই সবজি বাগান থেকে ১৮টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। গাঁজাচাষী মেনু মিয়া পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার করেহা গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। রোববার (১৩ জুন) বিকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান। পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানিয়েছেন, কটিয়াদী উপজেলার ওই ব্যক্তি পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া বাজার সংলগ্ন তাঁর জমিতে সবজির (কাকরোল) বাগান করেছে। ওই সবজির বাগানে সবজি চাষের আড়ালে দীর্ঘদিন ধরে সে গোপনে গাঁজার চাষ করে আসছে। এমন খবর পেয়ে শনিবার (১২ জুন) দিবাগত রাতে পাকুন্দিয়া ও আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ ওই বাগানে অভিযান পরিচালনা করে। এসময় ওই বাগান থেকে ১৮টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় পাঁচ কেজি ৫০০ গ্রাম। অভিযানে বাগানের মালিক মেনু মিয়াকে আটক করা হয়। ওসি মো. সারোয়ার জাহান আরো জানান, সবজি চাষের আড়ালে গোপনে গাঁজা চাষ করায় মেনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। মামলায় তাকে রোববার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com