বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার ধুনটে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৭৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে বগুড়ার ধুনট উপজেলায় এক কৃৃষক পরিবারের বসতবাড়ি, নগদ অর্থ , আসবাবপত্র, খাদ্যসামগ্রীও পুড়ে ছাই হয়ে গেছে। ২৩ জুন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার গুয়াডহরী গ্রামের কৃষক আল আমিনের বাড়ির বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসতবাড়ি ও ঘরে থাকা মালামালসহ নগদ অর্থ পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত আল আমিন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আল আমিন বলেন, আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করতাম। এনজিও থেকে ঋণ নেয়া আছে। বসতবাড়ি, আসবাবপত্র ও নগদ টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। এজন্য তিনি সরকারি সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাাণ্ডে দুইটি বসতবাড়ি রান্নাঘর, মালামাল ও নগদ টাকা সম্পূর্ণ পুড়ে যায়। তবে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com