বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে ছাত্রাবাস থেকে গৃহবধূর লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৪৪ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে সুমী খাতুন (১৭) নামে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সেলিম পলাতক রয়েছে।

বুধবার দিবাগত রাত ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সুমী সাপাহার উপজেলার উত্তরপাতাড়ী গ্রামের তফিজুল ইসলামের ছেলে সেলিম রেজার স্ত্রী। প্রায় ৯মাস আগে পত্নীতলা উপজেলার দিবর গ্রামের সুমীকে বিয়ে করে। স্ত্রীকে বাড়িতে রেখে সদরের সৌদী মসজিদ সংলগ্ন মাতৃছায়া ছাত্রাবাসের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকত স্বামী সেলিম।

সুমীর বাবা জানান, বুধবার দুপুর ১২টার দিকে মেয়েকে জামাইয়ের বাড়ি পৌঁছে দেয়ার জন্য সদরের জিরো পয়েন্টে নিয়ে এলে জামাই সুমী কে রিসিভ করেন ও আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। সন্ধ্যার দিকে সেলিম মোবাইল ফোনে কল দিয়ে জানায় আমার মেয়ে সুমী গলায় দড়ি দিয়ে আতœহত্যা করেছে।

রাতেই নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ, মামুন খান চিসতি (প্রশাসন) অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (ক্রাইম) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা রেকর্ড হয়েছে। মৃতের স্বামী সেলিম পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com