বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে ব্যাক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করছেন সমাজসেবী টিটু মাস্টার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪১ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ বাজার ভায়া শুকরইল হয়ে আইহাই গ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা নিজ অর্থায়নে ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করছেন সমাজসেবী টিটু মাস্টার।

এলাকাবাসী জানান, ওই এলাকার ৫/৬ টি গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে প্রায় ৪০০/ ৫০০ বিঘা জমির আম প্রতি বছর বাজারজাত করে থাকে। দীর্ঘদিন ধরে অতি গুরুত্বপুর্ন ওই রাস্তাটি সংস্কার না করার ফলে অতি বৃষ্টির কারনে রাস্তায় খানা খন্দক ও গর্ত তৈরী হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে চলতি মৌসুমে আম বাজার জাত করতে চরম বিপাকে পড়ে এলাকার আম চাষিরা। রাস্তায় কাদা পানি জমে থাকায় চলাচলে সাধারণ জনগণের সীমাহীন ওই কষ্ট দেখে বাংলাদেশ আওয়ামীলীগ আইহাই ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট সমাজসেবী জিয়াউজ্জামান টিটু মাষ্টার ব্যক্তি উদ্যোগে ও নিজ অর্থায়নে ২০/২৫ জন শ্রমিক নিযুক্ত সহ শুকরইল গ্রামের সেচ্ছাসেবী সংগঠন তরুন দলের প্রায় অর্ধশত সদস্য কে সাথে নিয়ে গত বুধবার সকাল থেকে তিনি ওই রাস্তার সংস্কার কাজ শুরু করেন। রাস্তার উপর জমে থাকা কাদা পানি সরিয়ে সেখানে মাটি ভরাট ও ইট খোয়া বালি দিয়ে চলাচলের উপযোগী করছেন।

বর্তমানে সংস্কার কাজ চলমান থাকায় ওই এলাকার আম চাষীগণ বেশ খুঁশি। অবহেলিত ওই রাস্তাটির জরুরী সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহণ করায় ওই এলাকার সূধীজন সমাজসেবী টিটু মাস্টার কে সাধুবাদ জানিয়েছেন।

সমাজসেবী জিয়াউজ্জামান টিটু মাষ্টার বলেন, আইহাই ইউনিয়নের অসহায় , দরিদ্র মানুষের পাশে সুখে-দুঃখে ছিলাম ভবিষ্যতেও থাকবো। এই ইউনিয়নের সমস্যা গুলি আমি চিহ্নিত করে স্বামর্থ অনুযায়ী সমাধাণের জোর চেষ্টা করে যাচ্ছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি’র নিকট সমাজসেবী জিয়াউজ্জামান টিটু মাষ্টার সহ এলাকাবাসীর পক্ষ থেকে জরুরী ভিত্তিতে ওই কাঁচা রাস্তা পাকা করে জনদুর্ভোগ দুর করার জোর দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com