বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে ৫ হাজার টাকার জন্য অটোচালকে খুন: গ্রেফতার-৩

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৯৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের চকখানপুর এলাকায় ব্যাটারি চালিত অটোভ্যান চালক টুটুল (১৬) হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- প্রধান আসামী সেলিম রেজা (২৫), সবুজ আলী শেখ(৩৬) ও মাজেম আলী সরকার (৪৫)। ৫ হাজার টাকার জন্য ড্যান্ডি আঠা খাইয়ে টুটুল কে শ্বাসরোধ করে হত্যা করে বলে মূল আসামী সেলিম রেজা জবানবন্দি দিয়েছে। (২৬ জুন) শনিবার দুপুরে শেরপুর থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের হান্নান মন্ডলের ছেলে এমরান হোসেন টুটুলের সাথে দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজার বন্ধুত্ব গড়ে ওঠে। এরই এক পর্যায়ে গত ১ মে সকালে ঘোরাফেরা করার জন্য অটোরিক্সা নিয়ে সোনামূখী বাজার এলাকা থেকে ৩০০ টাকায় ভাড়া করে। ঘুরতে ঘুরতে শেরপুরের চক কল্যাণী এলাকায় ব্যাটারি চালিত অটোভ্যান রেখে বাঙালি নদী পার হয়ে খানপুর ইউনিয়নের চক খানপুর গ্রামের একটি বাঁশঝাড়ের ভিতরে গিয়ে দুজনেই ড্যান্ডি আঠা দিয়ে নেশা করে। এ সময় টুটুলের ঘুমের ভাব বা ঝিমিয়ে পড়লে এই সুযোগে সেলিম নতুন গামছা দিয়ে টুটুলের গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে অটোভ্যাটি নিয়ে সেলিম রেজা পালিয়ে যায়। সেই অটোভ্যানটি সুঘাট ইউনিয়নের সরিফ সুঘাট গ্রামের তোফাজ্জল হোসেন শেখের ছেলে পুরাতন অটোভ্যান ক্রয় বিক্রয়কারী সবুজ আলী শেখের কাছে ৫ হাজার টাকায় বিক্রি করে। পরে ১৩ হাজার টাকায় ধুনট উপজেলার নাগেশ^রগাতী গ্রামের মৃত আবেদ আলী সরকারের ছেলে মাজেম আলী সরকারের কাছে বিক্রি করে। হত্যা মামলা হওয়ার পর অনুসন্ধান চালিয়ে হত্যার মূল আসামী সেলিম রেজাকে ঢাকার সাভার এলাকা ও অন্য দুই আসামীকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফফতার করে এবং অটোভ্যানটি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com