বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৯২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়া ডিবির মাদকবিরোধী অভিযানে ধুনট উপজেলার হুকুম আলী মোড় সংলগ্ন মাটিকোড়া চরপাড়া গ্রামের জনৈক সামাদ মিয়ার বাঁশ বাগানের ভেতর ও শেরপুরের ভবানীপুর টু বগুড়া বাজারগামী মাজার রোডের তিন মাথা মোড়ের পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৭ জুন) সন্ধ্যা ৬ টার দিকে ধুনট উপজলা ও রাত ৯ টার দিকে শেরপুর উপজেলায় এই পৃথক অভিযান পরিচালনা করা হয়।

জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত¡াবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (২৭ জুন) সাড়ে ৬ টার দিকে বগুড়া জেলার ধুনট উপজেলার হুকুম আলী মোড় সংলগ্ন মাটিকোড়া চরপাড়া গ্রামের জনৈক সামাদ মিয়ার বাঁশ বাগানের ভেতর হতে ১ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবির অপর একটি রবিবার (২৭ জুন) ৯ টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়ন অর্ন্তগত বেলগাড়ী গ্রামস্থ ভবানীপুর টু বগুড়া বাজার গামী মাজার রোড়ে তিনমাথা মোড়ে পাকা রাস্তার উপর হতে ৯০০ গ্রাম গাঁজাসহ ২ জন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার মাটিকাড়া চরপাড়া গ্রামের মো. সামাদ শেখের ছেলে মো. আব্দুর রাজ্জাক শেখ (৪০) এর বিরুদ্ধে ধুনট থানার এজাহার ভূক্ত ১১টি মামলার আসামী। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিজুরী উত্তরপাড়া গ্রামের মো. রতন খলিফার ছেলে মো. রুবেল খলিফা (৩৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার ধুনট ও শেরপুর থানায় পৃথক পৃথক মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com