বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২২৯ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে মহামারী করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন বাস্তবায়ন করেতে কঠোর অবস্থানে রয়েছে শেরপুর উপজেলা প্রশাসন।

বৃহষ্পতিবার (০১ জুলাই) লকডাউনের প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করে মাঠে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট সাবরিনা শারমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় শেরপুর থানার দায়িত্বরত কয়েকজন পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করেন। শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষ সচেতন করতে ব্যাপক ভূমিকা রাখেন শেরপুর উপজেলা প্রশাসন। পুলিশ-বিজিপি ও সেনাবাহীন টহলকারী গাড়ীর তৎপরতা লক্ষ্য করা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত যান চলাচলের বিধিনিষেধ কার্যকর করতে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাছাই করা হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ঔষধের দোকান, চিকিৎসা কেন্দ্র, জরুরী পরিসেবা ব্যতিত সকল প্রকার দোকান পাট, বিপপনি বিতান, হোটেল, ষ্টল বন্ধ নিশ্চিত করেন।

সম্প্রতি অদৃশ্য এই করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে আতঙ্কের আর এক নাম ডেল্টা ভেরিয়েন্ট নামের ভারতীয় ধরণ যা দ্রæত মানুষের মাঝে ছড়াতে সক্ষম। করোনা আক্রান্ত নিয়ন্ত্রন রাখতে বাংলাদেশ সরকার কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com