বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় কুরুচীপূর্ণ মন্তব্য ই-মেইলে প্রচারকারী এক যুবক গ্রেফতার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৬৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় একটি পত্রিকায় অফিসে কর্মরত ভূক্তভোগী এক নারীর নাম ও ছবি ব্যবহার করে ই-মেইলে কু-রুচীপূর্ন মন্তব্য প্রচার করে আসছিল মির্জা শামীম নামের এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বগুড়া সদর থানায় একটি মামলা করে।

এদিকে মামলার প্রেক্ষিতে ১ জুলাই বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল পশ্চিম রামপুরা এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে মির্জা শামীমকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ইউনিট। এসময় গ্রেফতারকৃতের কাছে একটি ডেক্সটপ কম্পিউটার মনিটরসহ উদ্ধার করা হয়। পরে জেল হাজতে প্রেরণ করা হয়।

২ জুলাই শুক্রবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানা যায়, গত জুন মাসে বগুড়ায় একটি পত্রিকা অফিসে কর্মরত ভুক্তভোগী এক নারীর নামে কে বা কাহারা তাহার নাম ও ছবি ব্যবহার করে তাহার চারিত্রিক বিষয়ের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক কথা তুলে ধরে জঘন্য ভাষায় একটি মেইল বগুড়ার সাংবাদিকদের ইমেইলে পাঠায়। ২৫ জুন বিষয়টি নারী ভুক্তভোগী বগুড়ার পুলিশ সুপারকে অবহিত করে বগুড়া সদর থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮(১)/২৫(১)(ক)/২৯(১) মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ইউনিটের এক্সপার্ট টিম ২৪ ঘন্টার মধ্যে ভুয়া ইমেইল এর পিছনে লুকিয়ে থাকা আসল ব্যক্তিকে খুজে বের করেন। এর প্রেক্ষিতে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা’র নির্দেশনায় ১ জুলাই বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের সাইবার ইউনিটের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. এমরান মাহমুদ তুহিনের নেত্বত্বে এসআই মো. শওকত আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকার হাতিরঝিল ২১১/বি উলন, পশ্চিম রামপুরা এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে মির্জা শামীম হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মির্জা শামীম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের মির্জা সেলিম রেজার ছেলে। তবে পিতা-পুত্র সহ পরিবার বর্তমানে বগুড়ার ছিলিমপুর এলাকায় বসবাস করতো বলেও জানা গেছে। গ্রেফতারকৃত মির্জা শামীম হাসান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইএমবিএ’র অষ্টম সেমিষ্টারে অধ্যয়নরত। এ সময় পুলিশ আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি ডেক্সটপ কম্পিউটার মনিটরসহ, ২টি মোবাইল সেট উদ্ধার করে।

পুলিশী জিজ্ঞাসাবাদে আটক মীর্জা শামীম জানায়, বাদিনী সম্পর্কে তার চাচি। তার চাচা ঢাকায় চাকুরি করে এবং চাচি বগুড়া শহরস্থ একটি পত্রিকা অফিসে কাজ করে। গ্রেফতাকৃত আসামী তার চাচিকে মনে মনে পছন্দ করতো বিষয়টি তার চাচি জানতে পারলে আসামীর সহিত যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে আসামী চাচীর উপর ক্ষিপ্ত হয়ে বগুড়া শহরের সাংবাদিকদের ইমেইল এ্যাড্রেস সংগ্রহ করিয়া তাহার চাচির নাম ও ছবি ব্যবহার করে তাহার চারিত্রিক বিষয়ের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক কথা তুলে ধরে জঘন্য ভাষায় একটি মেইল তাদের ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়। এ ছাড়াও চাচা-চাচির সম্পর্ক নষ্ট করতে বিভিন্ন সময়ে কু-কর্মে ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন নামে ৯৬টি ইমেইল এ্যাড্রেস খোলা হয় এবং কম্পিউটারের ফাইলে সংরক্ষণ করা হয়। তবে মির্জা শামীম নিজেকে কখনো ইঞ্জিনিয়ার, কখনো আইনজীবী, কখনো লেখক, সাংবাদিক বলে পরিচয় দেয় এবং সমাজের অনেক বড় বড় পদের লোকজনের সাথে তার, অবাধ চলাফেরা ও বন্ধুত্তপূর্ণ সম্পর্ক আছে বলেও দাবি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com