বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু: শনাক্ত ১৯৪

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৭৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাছাড়া জেলায় নতুন করে ১৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

৪ জুলাই রবিবার দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। করোনায় মৃত ব্যক্তিরা হলেন, সারিয়াকান্দির জিল্লুর রহমান (৫০), গাবতলীর শাহজাহান আলী (৫৫), সদরের ঠনঠনিয়া এলাকার আব্দুল খালেক (৩০) ও লতিফপুর কলোনি এলাকার আলতাব হোসেন (৭২) ও নওগাঁর হাশেম আলী (৮০)।

আক্রান্তদের মধ্যে সদরে ১২২ জন, শাজাহানপুরে ছয়জন, ধুনটে তিনজন, দুপচাঁচিয়ায় পাঁচজন, শেরপুরে ১৬ জন, শিবগঞ্জে সাতজন, আদমদীঘিতে ছয়জন, গাবতলীতে আটজন, কাহালুতে ১০ জন, সারিয়াকান্দিতে চারজন, সোনাতলায় দু’জন ও নন্দীগ্রামে পাঁচজন রয়েছেন।

এদিকে রবিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩ জনের, জিন এক্সপার্ট মেশিনে ২০টি নমুনায় ১২ জনের ও অ্যান্টিজেন পরীক্ষায় ২৩৬টি নমুনায় ৪৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬২টি নমুনায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার সকালে সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৯২০ জন। আর জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪২১ জনের। জেলায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৩৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com