বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বীরগঞ্জে ছাদ বাগানে হাজারি লেবু চাষ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৮৫ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি।- প্রযুক্তির উৎর্কষতায় ছোট হয়ে এসেছে পৃথিবী। নগরায়নের কারণে সংকুচিত হচ্ছে চাষ যোগ্য জমি। মানুষের প্রয়োজন ও শখ প্রতিনিয়ত খুঁজছে বিকল্প পথ। আগে চাষাবাদ এবং বিভিন্ন ফল ও ফুলের বাগান হতো মাটিতে। । এখন মানুষের চাহিদা ও শখ পুরনের চেষ্টা চলছে সারাদেশের বড় বড় দালানের ছাদে। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সেতাবগঞ্জ রোডস্থ নিত্যানন্দ সাহার একমাত্র ছেলে কাহারোল উপজেলার জয়নন্দ কলেজের সহকারী অধ্যাপক নীল রতন সাহা নিপু তার বাসার ছাদে লেবু ও ফুলের চাষ করে সকলের নজর করেছেন । নিপু সাহা আমাদের প্রতিনিধিকে জানান, ছোট বেলা থেকেই ফুলের বাগানের প্রতি আমার দুর্বলতা আগে থেকেই ছিলো, সেই আগ্রহ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে এখন পর্যন্ত আমার ফুল ও ফলের বাগান আছে । সেই অভিজ্ঞতা থেকেই বাড়ির ছাদে লেবুর চারা লাগিয়েছি। প্রথমে তিনটি সিমেন্টের বড় রিং কিনেছি তাতে গোবর সারের মাটি মিশিয়ে নর্মাল মাটি দিয়ে ভরাট করে তাতে হালকা পানি দিয়ে রেখে দিয়েছি, কয়েকদিন পর লেবুর চারা লাগিয়েছি। আমি অবসর সময় কাটাই আমার লেবু বাগানে। বাগানের লেবু গাছে এক বছর পর প্রথম কিছু লেবু ধরে, সেই লেবু আমি ছিড়ে ফেলেছি। পরের বছর থেকে প্রতিটি ডালে থোকায় থোকায় লেবু ধরেছে। এতো বেশী লেবু ধরে যে পাতা আর লেবু সমান, তাই আমি শখ করে নাম দিয়েছি হাজারি লেবু গাছ। তিনি জানান, যদি লেবু বিক্রি করে টাকা আয় করার চেষ্টা করতাম, তাহলে অনেক টাকা আয় করতে পারতাম। অনেক দিনের শখের বসে করেছি তাই আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সবাইকে বিলিয়ে দেই। নিপু সাহা আরও জানান, অনেকে বাগান আর লেবু দেখে আমার কাছে জানতে চায় কি ভাবে কি করলেন বিস্তারিত বলেন,আমরাও আপনার মতন লেবু বাগান করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com