বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৪৮ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে যৌতুকের টাকা চাওয়াকে কেন্দ করে জামাই সাব্বিরের ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম (৪৫) খুন হয়েছেন। নিহত আসাদুল একই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামে খুনের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পারভবানীপুর গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির নামের এক যুবক আসাদুলের মেয়ে শিমুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করেন। কিন্তু আসাদুল মেয়ে-জামাইকে মেনে নেন না। বেশ কয়েক দফা গ্রামে দরবার করে ৪-৫ মাস পুর্বে আসাদুল জামাই মেয়েকে মেনে নেন। এরপর থেকে জামাই সাব্বির শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে জামাই এর শ্বশুরের বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে যৌতুকের টাকা নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় জামাই সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ববলেন, আসাদুলের বুকে ছুরি দিয়ে আঘাতে ১টি চিহ্ন দেখা গেছে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তবে অভিযুক্ত আসামীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com