মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কিশোরগঞ্জের ধনু নদীতে নৌকাডুবি: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭৪৪ বার পঠিত

কিশোরগঞ্জ থেকে সুবল চন্দ্র দাস।-  আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে মরদেহ গুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরিদল। নিহতরা হলেন- উপজেলার মাওরা গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের প্রয়াত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান তিনজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। জানা গেছে, মাওরা গ্রামের হাসান আলী দুপুরের দিকে একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় তিনজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com