মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

কিশোরগঞ্জের নিকলীতে হাওর দেখতে এসে তিন পর্যটক শ্রীঘরে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৭৫৯ বার পঠিত

কটিয়াদী থেকে রনবীর সিংহ।- কিশোরগঞ্জের নিকলীতে হাওর দেখতে আসা মাহবুব (৩০), ফজলে রাব্বি (২৫) ও আবুল কাশেম (২৮) নামের তিন পর্যটককে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ আগস্ট) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মুন্না এই দন্ডাদেশ দেন। পরে তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সাজা প্রাপ্তদের মধ্যে মাহবুব কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শামছুল হকের ছেলে, ফজলে রাব্বি একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং আবুল কাশেম ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাজিমুদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত ও এলাকাবাসী সুত্রে জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের হাওর পর্যটন এলাকা নিকলীতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণে উপজেলার রোদারপুড্ডা এলাকায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের ব্যস্ত সময় কাটাতে হয়। সোমবার (৩ আগস্ট) দুপুরে গাড়ি ও পর্যটকদের কল্পনাতীত ভীড় হলে পুলিশি বাধায় ক্ষিপ্ত হয়ে উঠে একদল পর্যটক। তারা জোরপূর্বক নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টায় পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় তিন পর্যটককে আটক করতে সক্ষম হন কর্তব্যরত পুলিশ সদস্যরা। নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মুন্নার ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করলে তিনি অভিযুক্তদের ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বিকালে সাজা প্রাপ্তদের শ্রীঘরে পাঠায় পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না জানান, চলমান করোনা পরিস্থিতিতে প্রশাসনের চাপ বাড়িয়ে দিচ্ছে পর্যটকরা। তাদের সামলাতে কর্তব্যরত পুলিশের কাজে বাধা প্রদানের দায়ে তিন পর্যটককে সাজা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com