বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

লকডাউন সিথিল ঘোষনায় সারাদেশে পশুর হাট বসায় শেরপুরের খামারিদের মুখে হাসি ফুটেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- মহামারী করোনা ভাইরাস বিশ্বকে স্থবির করেছে এই অদৃশ্য ভাইরাস করোনা। যাহা ঈদকে সামনে রেখে বাংলাদেশ সরকার সার্বিক দিক বিবেচনা করেই সিথিল ঘোষণা করেছে। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির গরু বিক্রি নিয়ে খামারিরা যেমন শঙ্কায় ছিলেন, তেমনি দুশ্চিন্তায় ছিলেন ক্রেতারাও। চলমান লকডাউনের কারণে এই শঙ্কা আর দুশ্চিন্তায় ছিলেন খামারীরা।

শেরপুর উপজেলায় এবার রিষ্টপুষ্ট কোরবানীর যোগ্য প্রায় ৩৭ হাজার পশু তৈরী করে রাখা হয়েছে। তবে খামারীদের পালন করা এইসব গরু ছাগল, ভেড়া সঠিক দামে বিক্রি করতে পারবে কি-না তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু সরকার কঠোর লকডাউন শিথিল করায় খামরীদের মুখে এখন হাসি ফুটে উঠেছে।

জানা যায়, এবার শেরপুর উপজেলায় ৬ হাজার ৮৮২টি খামারী কোরবানী যোগ্য পশু রিষ্টপুষ্ট করে প্রস্তুত করে রেখেছেন। লকডাউর শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে হাটে পশু বিক্রি করবেন খামারী সহ অন্যান্যরা।

তাইতো ক্ষতির শঙ্কা কাটিয়ে খামারীরা পশু হাটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন। হাটে ক্রেতা বেশি থাকায় চাহিদা অনুযায়ী পশুর দাম পাবেন বলে আশা করছেন তারা।

পশুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য উপজেলা ভেটেরিনারী সার্জন পিএএ (উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমমান) ডা. মো. রায়হানের তত্বাবধানে উপজেলার প্রত্যেকটি হাটে ভেটেরিনারী মেডিকেল টিম নিয়োজিত থাকবে।

খামারীরা জানান, অনেক আশা করে আমরা কোরবানী যোগ্য পশু প্রস্তুত করেছি। কিন্তু লকডাউন থাকার কারণে হতাশায় পরেছিলাম। সরকার আপাতত লকডাউন শিথিল করায় একটু স্বস্তি পাচ্ছি। হাটে গিয়ে পশু বিক্রি করতে না পারলে আশানুরুপ ভাল দাম পাওয়া যায়না।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন (উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমমান) ডা. মোঃ রায়হান পিএএ বলেন প্রাণিসম্পদের সহযোগিতায় ও তত্বাবধানে শেরপুর উপজেলায় প্রায় ৩৭ হাজার কোরবানী যোগ্য পশু (গরু, ছাগল, ভেড়া, মহিষ) প্রস্তুত রাখা হয়েছে এবং এসব পশু অনলাইনে বিপননের জন্য “অনলাইন কুরবানির পশুরহাট শেরপুর, বগুড়া” প্লাটফর্মের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের সহযোগিতা করা হচ্ছে। লকডাউন শিথিল হওয়ার কারণে বিভিন্ন হাটে নিয়ে গিয়ে এখন পশু ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন খামারীরা। তাই শঙ্কা কাটিয়ে তারা এখন অনেক খুশি। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলার সকল স্থায়ী অস্থায়ী পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে এবং চিকিৎসা ও পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com