মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

করোনা মোকাবিলায় জাদুকরী কোন সমাধান নেই: ডব্লিউএইচও

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৭২৩ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- করোনা ভাইরাস মোকাবিলায় জাদুকরী কোনো সমাধান এ মুহূর্তে নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনার সমাধান কখনও নাও মিলতে পারে। সোমবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস একথা বলেছেন। খবর রয়টার্সের বরাতে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৮১ লাখের বেশি। আর মৃতের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। অনেক দেশই মহামারির প্রথম ধাক্কা সামলে ওঠার পর দ্বিতীয় ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে। ডব্লিউএইচও প্রধান বলেছেন, করোনা ভাইরাস ঠেকাতে বিশ্বে বেশ কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এ ভ্যাকসিন নিয়ে সবার অনেক আশা থাকলেও কোনো জাদুকরী সমাধান হয়ত কোনদিন মিলবে না। স্বাভাবিক অবস্থায় ফিরতে বহু সময় লাগবে। করোনা মহামারির প্রভাব ভবিষ্যতে অনেক বছর পর্যন্ত থেকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশের পর নতুন করে এই সতর্ক বার্তা দিল সংস্থাটি। ডব্লিউএইচও প্রধান এবং সংস্থাটির জরুরি সেবা বিভাগের প্রধান মাইক রায়ান বিশ্বের সব দেশের মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, এবং ভাইরাস পরীক্ষার মতো স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার আহ্বান জানান। গেব্রিয়েসুস বলেন, বিভিন্ন দেশের সরকার এবং জনগণকে আমরা বলতে চাই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। মুখে মাস্ক পরাটা বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে ওঠা উচিত, বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com