বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর – গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৩৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বৈশ্বিক মহামারীতে নিজের জীবনের ঝুকি নিয়ে জননেত্রী শেখ হাসিনা সারা দেশের মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আমাদের হাত গুটিয়ে থাকলে চলবে না। সকলের উচিত প্রধানমন্ত্রীর পাশে থাকা। আমাদের নিজ এলাকার মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। মহামারীর বিস্তার রোধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের মানুষকে নতুন করে বাচার অনুপ্রেরণা যোগাবে। বীরগঞ্জের সকলের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন স্থাপনের উদ্যোগ উপজেলাবাসীর কষ্ট লাগবে একধাপ এগিয়ে যাবে আমাদের স্বাস্থ্যসেবা। আর কেউ অক্সিজেনের অভাবে অকালে মৃত্যু বরণ করবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর।

২৮ জুলাই ২০২১ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন স্থাপন করার লক্ষ্যে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এমপি গোপাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকা, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com