বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

অনৈতিক কর্মকান্ডের দায়ে কনস্টেবলকে পুলিশ লাইনে স্থানান্তর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৪১ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুর থানা এলাকার এক গৃহবধুর সাথে অনৈতিক সম্পর্ক থাকায় ২৮ জুলাই বুধবার রাতে থানা পুলিশের কনস্টেবল পারভেজ হোসেনকে বগুড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, বগুড়া এসএসএফ সদস্য পারভেজ হোসেন গত ২ মাস আগে শেরপুর থানায় অস্থায়ীভাবে বদলি হয়ে আসে। একটি বেসরকারি এনজিওর কর্মকর্তা তার স্ত্রীকে নিয়ে থানার পাশে গোসাইপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। ওই কর্মকর্তা চাকরীর সুবাদে বাহিরে থাকার সুযোগে থানার কনস্টেবল পারভেজ হোসেনের সাথে ওই গৃহবধুর সখ্যতা গড়ে ওঠে। এরই এক পর্যায়ে গত বুধবার রাত ১১ টার দিকে ওই গৃহবধুর বাড়িতে পারভেজকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। পরে শেরপুর থানায় খবর দিলে এস আই আনন্দ কুমার মোহন্ত ঘটনাস্থলে গিয়ে ওই কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে আসে।

কনস্টেবল পারভেজ হোসেনের ক্লোজডে কথা অস্বীকার করে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পারভেজ এসএসএফ এর সদস্য হিসেবে থানায় রুটিন ডিউটিতে এসেছিল। তাকে ঘিরে একটি অনৈতিক ঘটনার অভিযোগ আসায় গত বুধবার রাতেই ওই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com