বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাটের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকেরা খুশি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫১৮ বার পঠিত

প্রদীপ রায় জিতু, দিনাজপুর প্রতিনিধি ।- দিনাজপুরের কাহারোল উপজেলায় বিভিন্ন গ্রামে পাট চাষীরা পাট জাগ দেওয়ানো ও আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলায় ৩ শত ৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।তোষা জাতের পাটের আবাদ হয়েছে ৩শত ৫০ হেক্টর ও দেশী জাতের পাট চাষ হয়েছে ১০ হেক্টর জমিতে। তোষা জাতের পাটের উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ১১ দশমিক ৯৫ বেল ও দেশী জাতের পাটের উৎপাদন হয়েছে ৯ দশমিক ৫০ বেল। কাহারোল উপজেলা বগদড় গ্রামের পাটচাষী সুরেশ চন্দ্র জানান, তিনি ১ একর জমিতে তোষা জাতের পাট চাষ করেছেন। প্রতি মন পাট বিক্রি করছেন ৩ হজার টাকা। অপর চাষী মহেন্দ্র বলেন, এবার পাটের বাম্পার ফলন হয়েছে দাম ও ভাল । কাহারোল পাট অধিদপ্তরের সহকারী পাট কর্মকর্তা জানান, এবার কাহারোল উপজেলায় ২হাজার পাট চাষীকে ১ কেজি করে পাট বীজ,এমওপি কেজি, টিএস পি ৩ কেজি ও ইউনিয়ার সার ৬ কেজি করে দেওয়া হয়েছে। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক জানান, আবহাওয়া অনুকুলে থাকায় পাটের ফলন ভাল হয়েছে। বর্তমানে পাটের দাম পেয়ে কৃষকেরা খুশি। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান বলেন, পাট চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সেই জন্য কৃষকদের পাট চাষে সকল প্রকার সহযোগীতা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com