বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন: সভাপতি অন্তু ও সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বার পঠিত

প্রদীপ রায় জিতু, দিনাজপুর প্রতিনিধি।- ১০ বছর পর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ দিন পর কমিটি হওয়ায় তৃণমূলে খুশির জোয়ার বইছে। শনিবার (৩১ জুলাই) দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য সাজেদুর রহমান অন্তুকে সভাপতি ও গোলাম মুর্শিদকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেহেদী হাসান সুজন, মাহাবুর রহমান, নেপাল চন্দ্র শীল, তৌফিক রহমান তুষার, শাহরিয়ার সুইট, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মারুফ হোসেন রনি, আরিফ হোসেন, মাসুদ মোস্তফা মহৎ, সৌরভ গুপ্তা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইসতিয়াক সজীব ও সোহেল রানা। খোঁজ নিয়ে জানা যায়, নব-নির্বাচিত কমিটির সকল সদস্যরাই দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ বলেন, বঙ্গবন্ধুর আর্দশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় ঐতিহ্যবাহী বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটি মানবিক ও কর্মীবান্ধব ছাত্রলীগ হিসেবে কাজ করবে এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার করবে ও মুক্তিযুদ্ধ বিরোধীদের সমুচিত জবাব দেওয়া হবে।নব-নির্বাচিত সভাপতি সাজেদুর রহমান অন্তু বলেন, মানবিক ও ইতিবাচক রাজনীতির ধারক ও বাহক হিসেবে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ কাজ করে যাবে এবং বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রশ্নে কোন আপোষ করা হবে না, ষড়যন্ত্রকারীদের উচিৎ জবাব দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com