বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৪১ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত সাইকেল আরোহী অনিল রবিদাস (৩৫) পাশ^বর্তী পতœীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের নালু রবিদাসের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সাপাহার-আগ্রাদ্বিগুন রাস্তার চৌধুরী পাড়া মোড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সাপাহার সদরে আসার জন্য ওই দিন সকালে অনিল রবিদাস বাড়ি থেকে বের হয়ে সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া মোড়ের গোলাম রাব্বানীর সারের দোকানের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টর তাকে সামনে থেকে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী অনিল রবিদাস ঘটনা স্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। এসময় লোকজন ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী’র জিম্মায় রেখে আহত অনিল রবিদাসকে দ্রæত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ অনিলকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘাতক চালক কে আটক ও মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ করেছে।
ঘাতক ট্রাক্টর চালক উপজেলার মানিকুড়া উত্তর পাড়ার আবুলের ছেলে সোহেল রানা বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com