বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেখ হাসিনা দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন- ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার পঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি।- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন উল্লেখ করে দিনাজপুর সদরের আস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেছেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের প্রয়োজনে সব সময় পাশে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন প্রতিটি গ্রামে আধুনিক সুবিধা পৌঁছে দেয়া এরই আলোকে আমার গ্রাম, আমার শহর হবে। ইতোমধ্যে এই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন হওয়ার পাশাপাশি প্রতিটি ঘর আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

৩ আগষ্ট মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের সুন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুন্দরা গ্রামের মানিকের বাসা পর্যন্ত হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় ৮ লক্ষ টাকা ব্যয়ে এলজিএসপি প্রকল্পের আওতায় সিসি ঢালাই সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হালিম, এলজিইডি সদর উপজেলার সার্ভেয়ার মোঃ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ রশিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com