বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে ৭শ ফুটের রাস্তায় দু’হাজার মানুষের ভোগান্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৬৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের বৃন্দাবনপাড়া গ্রামের সাতশ ফুট কাঁচা রাস্তা নিয়ে আতংকে রয়েছে এলাকার প্রায় দুই হাজার বাসিন্দা। বৃষ্টিতে ভূমিধসে যে কোন সময় রাস্তাটি নদীতে ভেঙ্গে পড়ে চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা এলাকাবাসীর।

এলাকাবাসী জানান, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বৃন্দাবনপাড়ায় করতোয়া নদীর উপর পাকা সেতু থেকে দুলালের বাড়ী পর্যন্ত সাড়ে ১২ফুট চওড়া ও ৭০৮ফুট দৈর্ঘ্যরে রাস্তাটি দুই বারের বন্যায় ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু তারপর রাস্তাটি মেরামত না করায় চরম ঝুঁিকর সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার শত শত কৃষক, শ্রমিক, মৎস্যজীবি, চাকুরীজীবি, সাংবাদিকসহ নানা শ্রেণির পেশার মানুষ শহরে যাতায়াত করে। এলাকার একমাত্র রাস্তা হওয়ায় যদি তা নদীতে ভেঙ্গে পড়ে তাহলে এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হবে।

এলাকাবাসী, এমএ মুনসুর মোল্লা, আবু সাঈদ, দুতিরাম সরকার, দুলাল সরকার প্রমূখ জানান বর্তমানে রাস্তাটি চরম ঝুঁকির মধ্যে আছে। যে কোন মুহুর্তে তা নদীতে বিলীন হতে পারে। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমরা রাস্তাটি মেরামত করার জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছি। তারপরও এটি সংস্কারে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না।

গাড়ীদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. দবির উদ্দিন জানান, ওই রাস্তাটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ। তাই সেটি যাতে ভালোভাবে মেরামত করা হয় সেজন্য আমিও সুপারিশ করেছি।

এ ব্যাপারে শেরপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান, এলাকার জনদুর্ভোগ কমাতে রাস্তাটি পরিদর্শন করে সংষ্কারের জন্য ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com