বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে সাত জুয়াড়ি আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় একটি চাতালে এ অভিযান পরিচালনা করে শেরপুর থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার হামছায়াপুর গ্রামের শরিফ উদ্দিন (৫০), ধড়মোকাম গ্রামের শহিদুল ইসলাম (৪৫), মো. মুন্না (২৮), মো. হোসেন (২৫), মো. মারুফ (৩০), মো. মোতালেব (২৬) ও গোপালপুর গ্রামের তফিজ উদ্দিন (৫০)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার এক সেট তাস ও নগদ ১৫ হাজার ৮৫৪ টাকা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা জায়, শাহবন্দেগী ইউনিয়নের বিভিন্ন গ্রামের চাতাল ও বাসাবাড়িতে গোপনে তাস দিয়ে জুয়া খেলার আসর বসে। শেরপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ জুয়া খেলায় অংশ নেন। স্থানীয় লোকজন জুয়ার আসর বন্ধে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনজার্চ (ওসি) শহিদুল ইসলাম বলেন, জুয়া খেলা বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গতকাল রাতে অভিযানে চালিয়ে সাত জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com