বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে  -গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। আর সেই স্বাধীন বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কারনেই বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে শামিল হতে যাচ্ছে। আমাদের সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মানুষের অধিকার আদায়ে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ফলে মানুষ বার বার আওয়ামী লীগকে এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সন্ধায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়ন পরিষদের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত করোনায় ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ উপহার ত্রাণ বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে ডাবোর ইউনিয়নে মহেশপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সহযোগীতায় দরিদ্র পরিবারের মাঝে মুরগি ও হাঁসের ঘর বিতরণ ও জয়নন্দ বালিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক এর হাতে ব্রাঞ্চ প্রদান করেন এমপি গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com