বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সমৃদ্ধশালী দেশ হতো’ -গোপাল এমপি 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৫২ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সমৃদ্ধশালী দেশ হতো।’ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সফল রাষ্ট্রনায়ক। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে দেশকে যেভাবে পুনর্গঠিত করেছিলেন, তিনি বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধশালী দেশে পরিণত হতো।’তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে। বাকি খুনিদেরও দ্রæততম সময়ে দেশে ফিরিয়ে এনে দÐ কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাদের মুখোশও জনগণের সামনে উন্মোচন করতে হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগস্ট ২০২১ শনিবার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে ভবানীপুর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. খাজা নাজিমউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বঙ্গবন্ধু সৈনিল লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মরিচা ই্উপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম শাহ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির অগ্রগতির জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com