বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মাছে-ভাতে বাঙালির রূপকার শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৭৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাঙালির ব্যাখ্যা দিতে গিয়ে যারা বারবার এটি বলতে হয় যে মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির ঐতিহ্য থাকে না। মাছে ভাতে বাঙালি এই প্রবাদকে সত্যিকারের রূপদান করেছেন জননেত্রী শেখ হাসিনা। এক কথায় মাছে-ভাতে বাঙালির রূপকার হচ্ছেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যেমনি ভাবে কৃষিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে, ঠিক তেমনি মাছ উৎপাদনের ক্ষেত্রে সরকার সর্বাধিক যতœশীল। করোনা প্রতিরোধক হিসাবে আমিষকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। জেলায় সেই আমিষের সর্বোচ্চ যোগানদাতা হচ্ছে কাহারোল উপজেলা। এই উপজেলায় সর্বাধিক মাছের চাষ ও মাছ উৎপন্ন হয়ে থাকে। শুধু তাই নয়, কাহারোলের উৎপাদিত মাছ সমগ্র জেলা এবং প্রতিবেশী জেলাগুলির চাহিদা পূরণ করে থাকে।

১৫ আগস্ট ২০২১ রোববার বিকেলে কাহারোল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা পরিষদের লেকে পোনা মাছ অবমুক্তকরণকালে এমপি গোপাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, জেলা মৎস কর্মকর্তা মো. ম্ক্তুাদিও খান, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, জেলা মৎস কর্মকর্তাসহকারী কমিশনার (ভুমি) মীর মো. আল কামাহ তমাল, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com