বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুর শহর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

আব্দুর রাজ্জাক, দিনাজপুর।- জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে দিনাজপুর শহর আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট রোববার সকালে দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নেতৃত্বে শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপরেই শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে শহর ও কোতয়ালী আওয়ামীলীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

আলোচনা সভায় শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জ্যামী প্রমুখ।

আলোচনা সভাশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন উপস্থিত সকলেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com