মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

মদনের হাওরে ট্রলারডুবি: শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৮২৯ বার পঠিত

কিশোরগঞ্জ থেকে সুবল চন্দ্র দাস।- নেত্রকোনা জেলার মদন উপজেলার মিনি কক্সবাজার হিসেবে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে রাজালীকান্দা হাওরে ট্রলার ডুবে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ট্রলারডুবির এই ঘটনায় নিহতরা ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ৪৮ জন ছাত্র-শিক্ষক আজ বুধবার সকালে নেত্রকোনা জেলার মদন উপজেলার মিনি কক্সবাজার হিসেবে পরিচিত উচিতপুর হাওর এলাকায় আনন্দ ভ্রমণে আসে। তারা একটি ট্রলারে করে উচিতপুর ঘাট থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। প্রবল বাতাসের কারণে হাওরে বড় বড় ঢেউ উঠায় ট্রলারটি রাজালীকান্দা নামক স্থানে হঠাৎ কাৎ হয়ে ডুবে যায়। এ দৃশ্য দেখে আশপাশের নৌকা নিয়ে মাছ ধরার লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রলারের বেশীর ভাগ যাত্রী সাঁতরিয়ে আশপাশের নৌকায় উঠতে সক্ষম হলেও ১৭ জন হাওরের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় দুই কন্যা শিশুসহ ১৭ জন মাদ্রাসা ছাত্র-শিক্ষকের মৃতদেহ উদ্ধার করে। তাদের মধ্যে দুই কন্যা শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে, চরসিরতা মাকসুদা সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ওয়ারেছ উদ্দিনের মেয়ে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। ঘটনাস্থলের আশেপাশে স্বজনদের আহজারিতে আকাশ বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তালুকদারের সাথে কথা বললে তিনি জানান, রাজালীকান্দা হাওরে ট্রলার ডুবির ঘটনায় বিকাল ৪টা পর্যন্ত দুই শিশু কন্যাসহ ১৭ জন মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে। নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, মৃতদের লাশ বাড়ীতে নেয়া ও দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ৫ থেকে ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com