বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে টিসিবির পণ্য সামর্থ্যবানদের হাতে: খালি হাতে ফিরছে নিম্ন আয়ের মানুষ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৫৫ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে টিসিবির পণ্য বিতরণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। লাইনরত নি¤œ আয়ের মানুষদের না দিয়ে ডিলারের পছন্দের মানুষ ও সামর্থবানের হাতে পণ্য তুলে হচ্ছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ রকম অনিয়মের দৃশ্য দেখা গেছে।

জানা যায়, উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টিসিবির ডিলার আজিজুল হক খানের শেরপুর উপজেলা পরিষদ চত্বরে ৮’শ লিটার সয়াবিন তেল, ৫’শ কেজি চিনি ও ৪’শ কেজি ডাল নি¤œ আয়ের মানুষগুলোর মধ্যে বিতরণ করার কথা। সেই মোতাবেক ২৪ আগস্ট মঙ্গলবার সকাল থেকে লাইনে দাড়ায় নি¤œ আয়ের মানুষেরা। কিন্তু ডিলার তার পছন্দের বিত্তবান ও সরকারী কর্মকর্তাদের বেশীর ভাগ তৈল দিয়ে দেন। এতে লাইনে কষ্ট করে দাড়িয়ে থাকা নি¤œ আয়ের মানুষগুলোর অনেকেই তৈল না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

লাইনে দাড়িয়ে থাকা আরজিনা, মাহেলা বলেন, আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাড়িয়ে আছি কিন্তু সামনে থেকে লোকজন কমে না। গাড়ির সামনে থেকে কারা যেন নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছিনা। এখন শুনছি তৈল শেষ হয়ে গেছে। এ নিয়ে ৩ দিন খালি হাতে ফেরত গেলাম।

এ ব্যাপারে টিসিবির ডিলার আজিজুল হক খান বলেন, আমি লাইন ছাড়া অন্য কাউকে পণ্য দেইনি। দুই একজন আনসার সদস্য এসেছিল উপজেলার কোন এক কর্মকর্তার কথা বলে, একটি প্যাকেজ নিয়ে গেছে।

এ প্রসঙ্গে টিসিবির ট্যাগ অফিসার উপজেলা ইউআরসি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, যে পরিমান টিসিবির পণ্য ছিল তার চেয়ে তিনগুণ মানুষ লাইনে দাড়িয়েছিল। তাই সবাইকে দেয়া সম্ভব হয়নি। তাছাড়া ডিলারের পছন্দের কাউকে দেয়ার কথা আমি শুনিনি। বিতরণ শেষে স্বাক্ষর করার সময় ট্রাকে কোন মালামাল পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com