বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় বিদ্যুৎ স্পর্শে গৃহবধূর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২২৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে বাড়িতে বিদ্যুতের সংযোগ বোর্ডে সুইচ দিলে আটকে জনি বিবি (৩০) নামের ২ সন্তানের জননী গৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

২৬ আগস্ট বৃহস্পতিবার ভোরে উপজেলার ছোনকা কলেজ পাড়া নামক (চন্ডিপুর) গ্রামে ওই গৃহবধু তার নিজ বাড়ির ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ সংলগ্ন চন্ডিপুর গ্রামের বাবলু মিয়ার স্ত্রী জনি বিবি বৃহস্পতিবার ভোরে তার বাড়ির আঙ্গিনা পরিস্কার করে রান্নার আয়োজন করে। পরে সকাল ৭টার দিকে রান্নার কাজের ফাঁকে সে নিজ ঘরে টিভি দেখতে গিয়ে বিদ্যুতের বোর্ডে ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে নিজে আটকে যায়। বাড়িতে থাকা গৃহবধুর শিশু পুত্র জিসান মায়ের বিদ্যুতের বোর্ডে আটকে যাওয়ার ঘটনায় চিৎকার করলে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। বিদ্যুৎস্পর্শ হওয়া ওই গৃহবধুকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যায়।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পর্শে মৃত্যুজনিত ঘটনার কোন সংবাদ পায়নি, পাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com