বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৮২ বার পঠিত

হারুন উর রশিদ সোহেল।- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ গ্রেফতারকৃত সকল ছাত্রনেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর ও জেলা ছাত্রদলের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রবিবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর মূল সড়কে বের হতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের প্রধান ফটকে তারা প্রতিবাদ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সহ সভাপতি নোমান হাসান, সিরাজউদ্দৌলা ডন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সৌরভ, কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু হাসনাত লেলিন প্রমুখ। অন্যদিকে জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব রহমান সুমন, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, পীরগঞ্জ উপজেলা আহবায়ক মিলু সরকার, মিঠাপুকুর উপজেলা আহবায়ক আবু হাসান, হারাগাছ থানা আহŸায়ক রুবেল মিয়া প্রমুখ। এসময় মহানগর ও জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা-থানা ও ইউনিয়ন-ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্রদলের গ্রেফতারকৃত সকল নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com