বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে ৭ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে উপজেলা ও থানা প্রশাসন। রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের পাথরচাটা পুকুর থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।

জানা যায়, ইউনিয়নের গোড়তা গ্রামের নারদ শীলের ছেলে সবুজ শীল(১২) তাহাদের বাড়ির পার্শ্ববর্তী পাথরচাটা পুকুরে ২৯ আগস্ট রোববার দুপুরে গোসল করতে নামে। এ সময় তার পায়ের সাথে বিষ্ণুমূর্তির সংস্পর্শ হয়। এক পর্যায়ে সে মূর্তিটি হাতে উঠিয়ে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানায়। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামকে অবহিত করেন। পরে ওইদিন সন্ধ্যায় নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে বিষ্ণু মুর্তিটি উদ্ধার করে শেরপুর থানায় রাখা হয়েছে। মূর্তিটি প্রতœতত্ত্ব বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com