বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র কুটির শিল্প সম্পাদক, রংপুর মহানগর বিএনপি’র প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে এসব কর্মসূচী পালিত হয়। এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। মিছিলটি শহরমুখি যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

রংপুর জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মামুনুর রশিদ মামুন, মিজানুর রহমান রন্টু, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, আনিছুর রহমান আনিছ, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।

অন্যদিকে রংপুর মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, সহ-সভাপতি ও মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, যুগ্ন সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম বুসনিয়া আজাদ, মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, কৃষকদল রংপুর মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবু প্রমুখ।

সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আতœার শান্তি কামনা, রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যতা কামনায় করেন দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com