বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

হালনাগাদ তথ্য ছাড়াই চলছে শেরপুর উপজেলা পরিষদের সরকারি ওয়েবসাইড 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তি সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌছে দিতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কার্যকরি পদক্ষেপ। অনলাইন ও ইন্টারনেট সেবা নিতে ঝুঁকে পড়ছে শিক্ষিত তরুন-তরুনীসহ সকল পেশার কর্মজীবিরা। প্রতিটি সরকারি ওয়েব সাইডের হালনাগাদ তথ্যের মাধ্যমেই লুফে নিচ্ছে তাদের কাঙ্খিত সেবা। এদিকে জনগনের কাছে আপডেট তথ্যগুলো নিয়মিত সংযুক্ত করে আসছে সংশ্লিষ্টরা। অথচ নিয়মিত আপডেট ছাড়াই চলছে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সরকারি ওয়েব সাইড। শনিবার ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে sherpur.bogra.gov.bd সাইডে প্রবেশ করে দেখা যায় পরিবর্তনকৃত তথ্য এখনও সাইডে বিদ্যমান রয়েছে।

সুত্রমতে, উপজেলা পরিষদের সরকারি ওয়েব সাইডের পৌরসভা নামে আইকোন বারে প্রবেশ করে দেখা যায়, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার এর ছবি ও পূর্বে নির্বাচিত কাউন্সিলরদের নামের তালিকা এখনও সাইডে সংরক্ষিত আছে। বগুড়ার শেরপুর পৌর নির্বাচন ১৬ জানুয়ারি ২০২১ শেষ হলেও নির্বাচিত নতুন মেয়র ও কাউন্সিলদের তথ্য ওই সাইডে অন্তর্ভূক্ত করা হয় নাই। প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতার কারনেই এই সাইডটি নিয়মিত হালনাগাদ হয় না। সরকারি কর্মকর্তাদের উদাসীনতার কারণেই নষ্ট হচ্ছে সরকারের কাঙ্খিত সেবাগুলোর সুফলসমূহ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম বলেন, এটা এখন স্বতন্ত ওয়েব সাইড আপডেট হবে না। তাছাড়া বিষয়টি এখনও আমি দেখিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com