বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে নিম্নাঞ্চল প্লাবিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রæত বাড়ছে তিস্তাসহ অভ্যন্তরীণ সব নদীর পানিও। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি কয়েকশ পরিবার। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি।
শনিবার (২৮ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা যায়, যমুনা নদীবেষ্টিত সাঘাটা উপজেলার হলদিয়া, পালপাড়া, চিনিরপটল, চকপাড়া, পবনতাইড়, থৈকরপাড়া, বাঁশহাটা, মুন্সিরহাট, গোবিন্দ, নলছিয়া ও ব্রহ্মপুত্র তীরবর্তী ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, গজারিয়া, খাটিয়ামারী, ইউনিয়নের চরাঞ্চলের বেশিরভাগ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর, কাপাসিয়া, তারাপুর, বেলকা, হরিপুর ও শ্রীপুর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে কয়েকশ পরিবার। তলিয়ে গেছে রাস্তাঘাট-ফসলি জমি।বিকেলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদের পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ সব নদ-নদীর পানিও বাড়ছে। তবে এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com