বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় চাঁদা দাবীর অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- পার্ক হলো বিনোদন কেন্দ্র এখানে মানুষ ঘুরতে আসে প্রকৃতি ও গাছের ছাঁয়ায় বসে সময় কাটাতে। আর পার্কের লোকজনকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগে বগুড়া সদর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন, উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মোস্তফা ও কনস্টেবল (ড্রাইভার) মাহিদুর রহমান।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। এর আগে ১৭ সেপ্টেম্বর রাতে পুলিশ সুপারের আদেশে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জানা যায়, শুক্রবার রাত ৯টার পর এএসআই মোস্তফা ও ড্রাইভার কনস্টেবল মাহিদুর মোটরসাইকেল নিয়ে থানা থেকে ৭ কিলোমিটার দূরে মম ইন ইকো পার্কে যান। পার্কে আসা লোকজনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল আটক করে দুই হাজার টাকা দাবি করেন তারা।

এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে দুই পুলিশের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আশপাশে থাকা লোকজন দুই পুলিশ সদস্যকে ঘেরাও করে। খবর পেয়ে মম ইন ইকো পার্কের কর্মকর্তা এসে দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে থানায় পাঠিয়ে দেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদেরকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে প্রত্যাহার হওয়া এএসআই আব্দুল্লাহ আল মোস্তফা বলেন, তারা মোটরসাইকেলযোগে মম ইন ইকো পার্কের ভেতর দিয়ে পল্লী মঙ্গল যাচ্ছিলাম। পার্কের মধ্যে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এমন সময় কিছু লোকজন আমাদের চিনতে না পেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পরিচয় দেওয়া হলে তারা চলে যায় এবং মোটরসাইকেল আরোহী তিনজনকেও ছেড়ে দেওয়া হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ডিউটির বাইরে কাউকে না জানিয়ে তারা মম ইন পার্কে যায়। সেখানথেকে একটি অভিযোগ আসায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটির সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com