বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

শেরপুরে গৃহবধুর আপত্তিকর ভিডিও নিয়ে ব্লাক মেইল: যুবক গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধুর অশ্লীল ভিডিও হাতিয়ে নিয়ে ব্লাকমেইল করার অভিযোগে ১৯ সেপ্টেম্বর রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) শহরের একটি শপিংমলের সামনে থেকে মাহমুদ মুন্নাকে (২৫)গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শেরপুর পৌর শহরের পূণ্যাতলা শ্রীরামপুর গ্রামের জমশের আলীর ছেলে মাহমুদ মুন্না কয়েকদিন আগে বাসস্ট্যান্ড এলাকায় একটি মোবাইলের দোকানে ওই গৃহবধুকে দেখেই পছন্দ করে। পরে গোপনে ওই গৃহবধুর ফেসবুক আইডি সংগ্রহ করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় এবং পরবর্তীতে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে ভিডিও-অডিও কলে কথা বলাসহ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধুর গোপন ছবি ও ভিডিও করার দাবি করে মুন্না। এতে সে ওইসব কাজে রাজি না হওয়ায় মুন্না তাকে বারবার বিয়ের প্রলোভন দেখিয়ে শেষ পর্যন্ত তার আপত্তিকর অবস্থায় ভিডিও কলে আসতে রাজি হয় গৃহবধু। এই সুযোগে অ্যাপের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে মুন্না। পরে সেই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধুকে শারিরীক সম্পর্ক বাধ্য করার জন্য ব্লাক মেইল করতে থাকে।
এক পর্যায়ে ওই গৃহবধু বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ডিবি পুলিশের সাইবার টিম তথ্য প্রযুক্তির সাহায্যে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার শেরপুর প্লাজা থেকে গত রোববার রাতে মুন্নাকে গ্রেফতার করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com