বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে শ্রীশ্রী মহাপ্রভু’র মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবম্বলীদের অবতার শ্রীশ্রীমহাপ্রভূ’র মন্দির ও আখড়া স্থাপনে শুভ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের বৃন্দাবন পাড়ায় শ্রীশ্রী মহাপ্রভু’র মন্দির নির্মান কাজের শুভ উদ্বোধন হয়।

মন্দির নির্মাণ ও উন্নয়ন পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য, শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা ব্রাহ্মণ পরিষদের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র(২) সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শেরপুর কেন্দ্রীয় জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কু-ু, উপজেলা হিন্দু মহাজোটের সাবেক সভাপতি প্রকাশ কুমার সরকার। উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে গাড়িদহ ইউনিয়ন চেয়ারম্যান মো. দবিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক এজেড হীরা, রঞ্জন কুমার দে, বাধন কর্মকার, উত্তম সরকার, বাংলাদেশ হিন্দু পরিষদ নেতা জনি মোহন্ত, লালন সরকার, উজ্জল সরকার, সঞ্জীব কর্মকার রিনা রানী দাস, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, কাফি ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও উদ্বোধকসহ নেতৃবৃন্দরা মন্দির নির্মাণে ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com