বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে পরকিয়ার ঘটনায় একজনের মৃত্যু ঘাতক স্বামী পলাতক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জে পরকিয়ার ঘটনায় পারভেজ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাকান্তর গ্রামে।
স্থানীয় সুত্রে প্রকাশ, পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজ ইসলামের সাথে সোনাকান্তর গ্রামের আমিনুলের স্ত্রী মমতাজ বেগম (২৩) এর মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। ঘটনার দিন ২ অক্টোবর শনিবার দিনগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ আমিনুলের বাড়িতে গেলে স্ত্রী মমতাজ বেগমের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আমিনুল তদেরকে এলোপাথারি ভাবে মার ডাং করে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত পারভেজ ও মমতাজ বেগকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পারভেজ ইসলাম। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক আমিনুল।
নিহত পারভেজ পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের রোজবাহাপুর (বালুয়াহাট) গ্রামের রেনু মেকারের ছেলে। গুরুতর আহত মমতাজ বেগম পীরগঞ্জ পৌরসভার সোনাকান্দর মহল্লার আমিনুল ইসলামের স্ত্রী । পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com