বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জের করতোয়া অংশে বালু উত্তোলনের মহাযজ্ঞ ভাঙ্গনের কবলে ৩ ইউনিয়নের ১০ গ্রাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৭৩ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।- পীরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহাযজ্ঞ। রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে ৩ ইউনিয়নের ১০ গ্রামে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এই কর্মযজ্ঞ চললেও প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করেনি বলে এলাকাবাসি অভিযোগ করেছেন।
সরেজমিনে খালাশপীর জয়ন্তিপুর ঘাটে গিয়ে দেখা গেছে, করতোয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালুগুলো স্তুপ করে রাখা হয়েছে নদীর পাড়ে। সেগুলো ১০ চাকার ড্রাম ট্রাকে করে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। এছাড়াও, জয়ন্তিপুর নব-নির্মিত সেতু ও কাঁচদহ্ ওয়াজেদ মিয়া সেতু’র পাশসহ গোটা উপজেলার প্রায় ৪০টি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে চতরা ইউনিয়নের কুমারপুর, মাটিয়াল পাড়া, কুয়াতপুর, পার কুয়াতপুর, আলমপুর ইউনিয়নের বাঁশ পুকুরিয়া, তাঁতারপুর, শিমুলবাড়ী ও টুকুরিয়া ইউনিয়নের জয়ন্তিপুর, বিছানা, পার বোয়ালমারী ও সুজারকুটি গ্রামে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। প্রায় ২ হাজার হেক্টর ফসলী জমি ও বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অবৈধ পন্থায় বালু উত্তোলন করলেও প্রশাসন কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করছে না বলে এলাকাবাসি অভিযোগ করছেন। এলাকাবাসী তাদের জমি, বাড়ীঘর এবং রাস্তা রক্ষায় বারংবার প্রতিবাদ করলেও উল্টো বালুখেকোরা হুমকি-ধামকি এমনকি মারপিটও করেছে।
আব্দুর রহমান নামে একজন স্থানীয় বলেন, করতোয়া নদীর জয়ন্তিপুর ঘাটে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। প্রশাসনকে একাধিকবার অভিযোগ করলেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি। আমরা প্রভাবশালীদের কাছে অসহায়। বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের কর্তা রেজাউল ইসলাম বলেন, নদী হতে বালু উত্তোলনের ফলে আমার ফসলী জমি নদীতে ভেঙ্গে গেছে। আমার মত প্রায় শতাধিক মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়েছে।
খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, খালাশপীর জয়ন্তিপুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালী কয়েকজন আওয়ামী লীগ নেতা। তাদের মধ্যে আরিফুল ইসলাম আরিফ, উজ্জ্বল মিয়া, মিলনপুর গ্রামের যুবলীগ নেতা রব্বানী, রবিউল ইসলাম রবি, ও চতরা ইউনিয়নের কুয়াতপুর মাটিয়াল পাড়ায় নুর মোহাম্মদ গোল্লা এবং কাচদহ্ ওয়াজেদ মিয়া সেতুর পাশে রবিউল ইসলাম রবি অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বলেন, খালাশপীর জয়ন্তিপুর ঘাট হতে নিষিদ্ধ ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধ বালু বহন করা হচ্ছে। এরফলে ভেঙ্গে যাচ্ছে স্থানীয় রাস্তাগুলো। ফাটল দেখা দিয়েছে পীরগঞ্জ-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। কিন্তু, প্রশাসনের কোন নজরদারি নেই।
কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। অবৈধ বালু উত্তোলনকারী আরিফুল ইসলাম বলেন, আমরা বালু উত্তোলন করিনি। গত বছরের বালু উত্তোলন করা ছিল সেগুলো বিক্রি করেছি। অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বালু উত্তোলনের কোন অনুমতি নেই। আমরা বালুগুলো অপসারণ করেছি মাত্র। আমি আর অবৈধ বালুর সাথে সম্পৃক্ত নেই।
পীরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বিরোদা রানী রায় বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা নদীপাড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com