বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২২০ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- আগামী ২রা নভেম্বর দিনাজপুরে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক ও উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহজাহান মানিক এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপি’র সভাপতি বর্তমান মেয়র মোঃ আব্দুস ছাত্তার মিলন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, পৌর জামায়াত নেতা আব্দুল মান্নান সরকার, সমাজসেবক রিপন আহমেদ বাবু (রানা)।

এদিকে বোববার বেলা ১টায় আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ইউনুছ আলী মন্ডল তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূট্ট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আপন কবির ফিরোজ সহ আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

এছাড়াও সাধারন কাউন্সিলর পদে ৩৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ঘোড়াঘাট পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯’শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭’শ ৫৬ জন, মহিলা ভোটার ১০ হাজার ১’শ ৯১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ১১ অক্টোবর প্রার্থী যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ও ২রা নভেম্বর ভোট গ্রহণ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com