বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

লুটেরা সাম্প্রদায়িক শক্তির প্রতি ক্ষমা অনুকম্পা প্রদর্শনের আর কোনো সুযোগ নেই -গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি বারবার স্বাধীনতার চেতনায় আঘাত করবার চেষ্টা করেছে। লুটেরা সা¤প্রদায়িক শক্তির প্রতি ক্ষমা বা অনুকম্পা প্রদর্শনের আর কোনো সুযোগ নেই। সংখ্যালঘু স¤প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা লুটপাটের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বের কাছে ম্লান করেছে। শেখ হাসিনার সরকার যে কোন মূল্যে অসা¤প্রদায়িক নীতির সুরক্ষা প্রদান করতে বদ্ধপরিকর। আমরা কোন অবস্থাতেই মহান মুক্তিযুদ্ধের মূলনীতি ভূ-লুণ্ঠিত হতে দেব না। এই বাংলাদেশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স¤প্রদায় ও ধর্মীয় বিশ্বাসী মানুষের। বাংলাদেশের মানুষ অসা¤প্রদায়িক ও ধর্মভীরু, তবে সাম্প্রাদায়িক ও ধর্মান্ধ নয়। যারা এ কাজ করতে কুণ্ঠাবোধ করে না, তারা জাতীয় শত্রæ, বাংলাদেশের চেতনার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার শত্রæ। কাজেই এই অপশক্তির বিরুদ্ধে আজকে সম্মিলিতভাবে স্বাধীনতার চেতনা এবং ধর্মপ্রাণ প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে হবে।

১৬ অক্টোবর ২০২১ শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত গোলাপগঞ্জ আদিবাসী মিলন মেলার কমিটি আয়োজনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আদিবাসী মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল দেব শর্মা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com