বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে জাপার প্রতিষ্ঠাতা এরশাদ ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি মূলক বক্তব্য প্রদান করার প্রতিবাদে এবং তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হোসেনের অপসারণের দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর ও জেলা কমিটির আয়োজনে রবিবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, সুপার মার্কেট, সিটি বাজার, টাউন হল হয়ে নগরীর প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্টিত হয়। এসময় ছাত্র সমাজের নেতাকর্মীরা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হোসেনের কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়াও আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাপার যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমিন সুমন, সদস্য সচিব সালেহীন সৈকত, কারমাইকেল কলেজ ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী, যুগ্ম আহবায়ক কামরান হোসেন প্রমুখ। এসময় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে উজ্জল ভাবমূর্তি, সেটা কিছু অর্বাচিন নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেয়ায় ক্ষুণœ হচ্ছে। জানি না, তারা কার এজেন্ট। কিভাবে তারা কাজ করছে। তারা আওয়ামী লীগ, বর্তমান সরকার ও ইসলামী জনগোষ্ঠীর বিপক্ষে অবস্থান নিয়ে ধৃষ্ঠতার পরিচয় দিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যত দ্রæত সম্ভব ডাক্তার মুরাদকে অপসরাণ করতে হবে। রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে গ্রেফতার করতে হবে। নইলে জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে কোন কর্মসূচি না দিলেও রংপুর জাতীয় পার্টি আন্দোলন শুরু করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com