বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

এরশাদকে কটুক্তি করা প্রতিবাদে পীরগঞ্জে ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।-  বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়ার বক্তব্যের প্রতিবাদ এবং পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ কে কটুক্তি করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে । গতকাল রবিবার বিকেলে ছয় ঘটিকায় ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের আয়োজনে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল আনাম চৌধুরী, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ছাত্র সমাজের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আশরাফুল হক, সদস্য সচিব এস.এইচ.রাজ, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্র সমাজের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সবুজ আলী প্রমুখ।

এ সময় জাতীয় পর্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ দাবী করে বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com