বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

একাত্তরের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করা হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে সা¤প্রদায়িক অপশক্তির আস্ফালন দেখার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। এই বাংলাদেশ দেখার জন্য ৩০ লাখ শহীদ আত্মাহুতি দেয়নি। যুদ্ধ হয়েছে অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে সা¤প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে। যে অসা¤প্রদায়িক চেতনা নিয়ে এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্টার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করা হয়েছে। যে সমস্ত মৌলবাদী, ধর্মান্ধ এখনো ধর্মের দোহাই দিয়ে একাত্তরের মতো সমাজে সা¤প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে, যারা এখনো ঘর-বাড়ি জ্বালাচ্ছে তাদেরকে আমরা একাত্তরের মতো প্রতিহত করে অসা¤প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়বো।

ধর্ম যার যার-রাষ্ট্র সবার সাম্প্রদায়িক সন্ত্রাস; রুখে দাড়াও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বজলুর হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে শান্তি ও সম্প্রীতি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com