নিজস্ব প্রতিবেদক।- সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও এই স্লোগানে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আয়োজনে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
এতে রংপুর মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবির ইয়ামনের সঞ্চলায় ও মহানগর সভাপতি নাহিদ হাসানের সভাপত্বে বক্তব্য রাখেন জেলার সভাপতি আবু সালেহ মো. সিহাব, জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক নিরব সরকার, মহানগর শিক্ষা গবেষণা সম্পাদক শামসুর রহমান সৈকত প্রমুখ। এসময় ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা পীরগঞ্জসহ সারাদেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দুবৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
Leave a Reply