বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫২৬ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরনীয় উল্লেখ করে বলেন, ইসলাম শান্তির ধর্ম। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম শান্তিতে পালন করে আসছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি যখন দ্রæত এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সাম্প্রদায়িক অপশক্তি আবারও ধর্মকে পুজিকে দেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালাচ্ছে। এ সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, পীরগঞ্জসহ সারাদেশে পরিকল্পিত ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালানো হয়েছে। শিগগিরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। অপরাধীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। দেশ সকল ধর্মের মানুষের। সবার সমান অধিকার রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান ও সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং সকল ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধু শেখ হাসিনা দৃড় প্রতিজ্ঞাবদ্ধ। হুইপ ইকবালুর রহিম এমপি বলেন হাদিসে উল্লেখ আছে “সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা আমানতের মত। যারা তাদের কষ্ট দেবে, কেয়ামতের দিন আমি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিম করব”। হুইপ বলেন, যতদিন না এই সা¤প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে পারব, ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ রাজপথে থাকবে।

২০ অক্টোবর বুধবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইমাম ও আলেম সমাজের সাথে মতবিনিময় ও সিরাত মাহফিল এর আলোচনা সভা প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মতিয়ার রহমান কাসেমী, সাধারন সম্পাদক মাওঃ রফিকুল্লাহ মাজাহারি প্রমুখ।

এর আগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামি রিসার্স সেন্টারের মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোঃ শফিউল্লাহ খান, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক সৈয়দ মোঃ খোশনুদ আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com